‘চীনে মোবাইল বিক্রি কমবে ৫০ শতাংশ’

১৫ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:২৬  
করোনাভাইরাসের প্রভাবে চীনের বাজারে স্মার্টফোন বিক্রির হার অর্ধেকে নেমে আসতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট। হংকংভিত্তিক এই সংস্থাপর পূর্বাভাসে বলা হয়েছে, এশিয়ার চিপ ও মোবাইল ফোন শিল্পে ব্যাপক ব্যবহৃত হয়। করোনাভাইরাসের প্রভাবে চীনের অফলাইন বাজারে স্মার্টফোন বিক্রি ৫০ শতাংশ কমতে পারে। এ ছাড়া প্রথম প্রান্তিকে সর্বমোট ফোন বিক্রি ২০ শতাংশ কমবে। এদিকে ইতিমধ্যেই চীনা স্মার্টফোন নির্মাতাদের তৈরি স্মার্টফোন বিক্রি কমে গেছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে যাচ্ছে হুয়াওয়ে। এ নিয়ে কাউন্টারপয়েন্টের বিশেষজ্ঞ টম ক্যাং বার্তা সংস্থা রয়টার্স-কে বলেছেন, মার্চ মাস পর্যন্ত ভাইরাসের প্রভাব থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। চীনের ব্যবসা কার্যক্রম স্বাভাবিক হতে আরও দুই মাসের বেশি সময় লাগবে বলে মনে করা হচ্ছে। এতে বছরের প্রথম প্রান্তিকেই চীন ও বৈশ্বিক স্মার্টফোন বাজারে নেতিবাচক প্রবৃদ্ধির বিষয়টি আশঙ্কা করা হচ্ছে। তিনি আরো বলেন, অফলাইন ফোন বিক্রির ওপর নির্ভরশীল হওয়ায় হুয়াওয়ের পাশাপাশি চীনা স্মার্টফোন নির্মাতা অপো ও ভিভোর ওপরেও প্রভাব পড়বে। তবে অনলাইনকেন্দ্রিক বিক্রির চ্যানেল থাকায় শাওমি, ওয়ানপ্লাস ও রিয়েলমির ওপর প্রভাব পড়বে কম। এর প্রভাব থেকে বাদ যাচ্ছে না মার্কিন ব্র্যান্ড অ্যাপলও। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্টোরে আইফোন বিক্রি বন্ধ রাখায় ১০ লাখ আইফোন বিক্রি কমে যাওয়ার শঙ্কা রয়েছে।